ইন্ডিয়ানাপলিসে বন্দুকধারীদের হামলায় একাধিক মানুষ হত্যার ঘটনাকে ‘জাতীয় লজ্জা’ বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বন্দুকধারীদের হামলায় আমেরিকার ইন্ডিয়ানাপলিসে মৃত্যু হয় কমপক্ষে ৮ জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, বাইডেন হোয়াইট হাউস রোজ গার্ডেনে একটি কনফারেন্সে একথা বলেন।
আরও পড়ুন…কলম্বিয়ায় সেনাবাহিনী-বিদ্রোহী ফ্রন্টের সংঘর্ষ, নিহত ১৫
তিনি বলেন, “সবসময় এই ধরণের শুটিংয়ের ঘটনা ঘটে না। এটি একটি জাতীয় লজ্জা। এর শেষ হওয়া উচিত।”শুক্রবার (স্থানীয় সময়) ফেডেক্সের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ফ্রেড্রিক স্মিথ ইন্ডিয়ানাপলিসের ঘটনাটিকে ‘হিংসতার বোধহীন ঘটনা’ বলে উল্লেখ করেন। তিনি ঘটনায় যারা মারা গিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।





