সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে পুঁজিবাজারে লেনদেন

ঢাকা: আজ মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭০০ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৪২১ ও ২৫০৬ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৮৫ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ সময় লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৬টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কম্পানির শেয়ার।

আজ সকাল ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কম্পানি হলো- বিএসসি, পিপলস ইনস্যুরেন্স, বেক্সিমকো লিমিটেড, সোনালি পেপার, এশিয়া ইনসুরেন্স, বেক্সিমকো ফার্মা, ফরচুন শু, গ্লোবাল ইনস্যুরেন্স, জিএসপি ফিন্যান্স ও আইএফআইসি ব্যাংক।

এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ২৮ পয়েন্ট। সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ২ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। সকাল ১০টা ৩০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭০৩ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর এক ঘণ্টা পর সকাল ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৬৪ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৪৮৫ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে ৭৮টি কম্পানির দাম বেড়েছে, কমেছে ৩২টি কম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ১৪টি কম্পানির শেয়ারের দর।

প্রভাতনিউজ/এনজে