তারকাদের নতুন বছরের ভাবনা

বিনোদন: দেখতে দেখতে কেটে গেল ২০২১। নতুন বছর, নতুন স্বপ্ন আর একরাশ নতুন আশা নিয়েই ২০২২-কে স্বাগত জানালেন বিনোদন দুনিয়ার তারকারা। নতুন বছর নিয়ে তারকাদের পরিকল্পনা ও প্রত্যাশা জানতেই আজকের এই প্রতিবেদন।

শাকিব খান
স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে আমরা পা রেখেছি নতুন আরও একটি বছরে নতুন স্বপ্ন নিয়ে, অসীম সম্ভাবনার হাতছানিতে। নতুন বছরে আমরা চাই মহামারিমুক্ত সুস্থ একটি দেশ। যেখানে প্রতিদিন রচিত হবে এগিয়ে যাবার নতুন নতুন গল্প। সেই প্রত্যাশা নিয়ে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

মোজেজা আশরাফ মোনালিসা
ভালো-মন্দ মিলিয়ে ২০২১ সাল বেশ ঘটনাবহুল ছিল। নতুন বছর আমাদের জন্য আনন্দ, আশীর্বাদ, আশা, সুখ, স্বাস্থ্য, সম্পদ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক। সবাইকে শুভ নববর্ষ।

মেহজাবীন চৌধুরী
২০২১ সাল ভালো খারাপের মধ্যে দিয়ে কেটেছে। নতুন বছরটি যেন ভালো যায় সবার। নতুন বছরের প্রত্যাশা করোনামুক্ত পৃথিবীর। সবাইকে আমার হৃদয় থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা রইল।

ইমন
গত দুটি বছর করোনা মহামারিতে কেটেছে। ২০২১ সাল আমার অনেক আপস অ্যান্ড ডাইনের মধ্যে গেছে। অনেক কিছুর অভিজ্ঞতা হয়েছে। নতুন বছর নিজের মতো করে সাজাবো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

তাসনিয়া ফারিণ
২০২১ সাল একটি দুর্দান্ত বছর ছিল। সদ্য বিদায়ী বছর আমি একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে চলেছি। ২০২২ সাল সম্পর্কে আমার খুব ভালো অনুভূতি আছে, যা আগে কোনো বছর অনুভব করিনি। পাইপলাইনে অনেক কিছু আছে এবং আরও অনেক পরিকল্পনা আছে, যা আমি কার্যকর করতে চাই। নতুন বছর নতুন অধ্যায় শুরু হয়েছে। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সকলের সুস্থ ও সুখী জীবন হোক এবং এটিকে বাস্তবে পরিণত করার জন্য আপনারা স্বপ্নের দিকে এগিয়ে যেতে পদক্ষেপ নিন।

বাপ্পি চৌধুরী
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা। সবার কাছে দোয়া প্রার্থী যেন নতুন বছর গত বছরের চেয়ে ভালো কাজ উপহার দিতে পারি। আর প্রত্যাশা করছি, যত দ্রুত সম্ভব দেশের পরিস্থিতি স্বাভাবিক হোক এবং দেশের মানুষও স্বাভাবিকভাবে জীবন-যাপন করুক।

আঁচল আঁখি
নতুন বছর দর্শকের জন্য ভালো কিছু কাজ উপহার দিতে চাই। নতুন বছর আমার বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাবে। দেশের সংকটময় পরিস্থিতি থেকে যেন সাধারণ মানুষ খুব দ্রুত মুক্তি পায়। সাবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং সবার কাছে নতুন বছরে আমার অনুরোধ আমাদের সিনেমাগুলো যেন দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখেন।

সাবরিনা পড়শী
নতুন বছর মানেই নতুন উদ্দীপনা, নতুন প্রেরণা নিয়ে আমাদের এগিয়ে চলা। আসুন আমরা বিগত বছরের ভুলগুলো সংশোধন করে আলো জ্বালি নতুন প্রত্যাশার। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।