ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে পর্যায়ক্রমে মাসিক আইন শৃঙ্খলা কমিটি, ভোক্তা অধিকার কমিটি, দ্রব্য মূল্য নিয়ন্ত্রন কমিটি, সন্ত্রাস ও নাশকতা নিয়ন্ত্রন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানগন অংশগ্রহনের মধ্য দিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ১১টায় উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দীন এর সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা সহকারী ভুমি কমিশনার মোছাঃ শামীমা আক্তার জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমান, ফুলবাড়ী থানার অফিসর ইনচার্জ (ওসি)মোঃ আশ্রাফুল ইসলাম, পৌর প্যানেল মেয়র মোঃ মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ শমসের মন্ডল, ফুলবাড়ী ২৯ বিজিবির প্রতিনিধি নায়েক সুবেদার আবুল কালাম আজাদ এবং সাতটি ইউনিয়নের চেয়ারম্যানগণ।

প্রভাতনিউজ/এবিএস