এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের কুশপুত্তলিকা দাহ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে প্রবেশ করতে দেয়া হয়নি চলচ্চিত্রের ১৭টি সংগঠনের সদস্যদের। এ বিষয়টিকে অপমানজনক দাবি করে তিন দফা দাবিতে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে ১৭ সংগঠন। চলছে তাদের আন্দোলন।

তার অংশ হিসেবে আজ রবিবার (৩০ জানুয়ারি) এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের কুশপুত্তলিকা দাহ করা হয়। পরিচালক সমিতির সামনে দুপুর ১২টার পরপর এই কর্মসূচি পালন করেন ১৭ সংগঠনের নেতা-কর্মীরা।

আগুন দেওয়ার আগে কুশপুত্তলিকার ছবি

এসময় এফডিসির এমডি নুজহাত ইয়াসমিন কর্মস্থলে উপস্থিত ছিলেন। তিনি আজ সাংবাদিকদের কাছে তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।

প্রভাতনিউজ/এনজে