জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফলাফল মঙ্গলবার রাতে প্রকাশ করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো: আতাউর রহমান আজ বুধবার ( ২ফেব্রুয়ারি ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, পরীক্ষায় ২৭টি বিষয়ে ৬০ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফলে মোট ২৭ হাজার ৩৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। পাশের হার ৫০ দশমিক ৫৭ শতাংশ।
প্রকাশিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd ও www.nubd.info থেকে পাওয়া যাবে।
প্রভাতনিউজ/এনজে





