ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল দৃষ্টান্ত স্থাপন করবে : মিশা সওদাগর

বিনোদন: ‘শিল্পী সমিতির নির্বাচন মানে হচ্ছে মালা বদল। আজকে রোববার (০৬ ফেব্রুয়ারি) একটা মালা বদল অনুষ্ঠান হয়ে গেছে।’ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে এমনটিই জানিয়েছেন বিদায়ী সভাপতি মিশা সওদাগর।

মিশা সওদাগর বলেন, ‘আপনাদের সবার কাছে আমি শুধু একটি অনুরোধ করব, পেছনের দিকে যা ঘটেছে সেদিকে আমরা না তাকাই। আগামী দিনে কীভাবে সমৃদ্ধশালী শিল্পী সমিতি গড়ে তুলব সেই ব্যবস্থা আমরা করি।’

ইলিয়াস কাঞ্চনের উদ্দেশে তিনি বলেন, ‘আজকে থেকে সভাপতি হচ্ছেন ইলিয়াস কাঞ্চন। আমি তাকে অনুরোধ করব, সবাইকে নিয়েই কাজ করবেন এবং এমন দৃষ্টান্ত স্থাপন করবেন যেটা পূর্বে হয়নি। আমি বিশ্বাস করি, আপনি আলোকিত মানুষ, আপনার আলোয় আলোকিত হবে পুরো চলচ্চিত্র পরিবার। আজকে সবাই থাকলে আমি খুশি হতাম। সবাই যাতে থাকে আপনি সেই কার্যকরী পদক্ষেপ নেবেন আশা করি।’

নতুন প্যানেলের প্রতি প্রত্যাশা রেখে তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল দৃষ্টান্ত স্থাপন করবে। বিগত প্যানেলের কাছ থেকে সাহায্য-সহযোগিতা চাইলে সেটা অবশ্যই দেওয়া হবে। পেছনে আমি অনেক খারাপ কাজ করেছি সেটা আর মনে রাখার দরকার নেই। আমি যদি ভুল করে থাকি সেই ভুল আপনারা করবেন না। হাতে হাত মিলিয়ে, বুকে বুক মিলিয়ে আপনারা এগিয়ে যাবেন।’

প্র্রভাতনিউজ/এবিএস