ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। অন্যদিকে, ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপার হ্যান্ডসাম হিরো জিয়াউল রোশান। সম্প্রতি এই জুটি মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ সিনেমার শুটিং শেষ করেছেন। এরপর একই পরিচালকের ‘বিট্রে’ শিরোনামে আরও একটি সিনেমায় জুটি বাঁধেন। সম্প্রতি এফডিসিতে এই সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে।
নতুন খবর হল, ফের জুটি হলেন বুবলী-রোশান। জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মায়া : দ্য লাভ’ সিনেমায় দেখা যাবে তাদের। রোববার (৬ ফেব্রুয়ারি) থেকে গানের মাধ্যমে সিনেমাটির শুটিং শুরু হয়।
‘প্রবলেম’ শিরোনামের গানটি লিখেছেন নির্মাতা নিজেই৷ গেয়েছেন কণ্ঠশিল্পী কোনাল ও জিকু। সঙ্গীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। গানটিতে পারফরম্যান্স করতে দেখা যাবে বুবলী-রোশানকে।
এ প্রসঙ্গে জসিম উদ্দিন জাকির নিউজজিকে বলেন, ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে। প্রথম লটের কাজ বেশ ভালো ভাবেই শেষ হয়েছে৷ আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ১ মে পর্যন্ত দ্বিতীয় লটের শুটিং শুরু হবে। একটানা কাজ করে সিনেমার কাজ শেষ করা হবে। আমি আশাবাদী সবাই মিলে দর্শকদের মন ছুঁয়ে যাবার মত একটি চলচ্চিত্র উপহার দিতে পারব।
‘মায়া: দ্যা লাভ’র প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছেন চিত্রনায়িকা বুবলী ও রোশান। পরবর্তী লটে যোগ দেবেন আনিসুর রহমান মিলন ও সাইমন সাদিকসহ আরো অনেকে। এদিন গানের শুটিংয়ের ফাঁকে সিনেমাটির ইউনিট মহরত করে।
প্রভাতনিউজ/এনজে





