কক্সবাজার চকরিয়ার মালুমঘাট এলাকায় একটি পিকআপের ধাক্কায় একই পরিবারের চার ভাই নিহত হয়েছেন। এ ছাড়া আরও তিনজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চার ভাই হলেন- অনুপম শীল (৪৭), নিরুপম (৪৫), দীপক (৪০), চমপক (৩৫)। আহত তিনজনের নাম তৎক্ষণাৎ জানা যায়নি।
চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রভাতনিউজ/এনজে





