প্রথম ওয়ানডেতে আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। টস জিতে আগে ব্যাট করছে আফগানরা। বল হাতে শুরুতেই সাফল্য পেয়েছে বাংলাদেশ।
মোস্তাফিজের বলে সাজঘরে ফিরেছেন আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ।
প্রথম দুটি ওভার নির্বিঘ্নে পার করে দেয় আফগানিস্তান। তৃতীয় ওভারে বল হাতে সাফল্য পায় বাংলাদেশ। তৃতীয় বলে ছক্কা হাঁকাতে গিয়ে আকাশে ক্যাচ তুলে দেন রহমানউল্লাহ। বেশ দক্ষতার সাথে সেই ক্যাচ লুফে নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ১৪ বলে ৭ রান করেন রহমানউল্লাহ।
বাংলাদেশ স্কোয়াডে অভিষেক হয়েছে ইয়াসির আলীর। আপাতত মাহমুদুল হাসান জয়কে অপেক্ষা করতে হচ্ছে। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলা দলে অনেক পরিবর্তন এনেছে বাংলাদেশ। তিন পেসারের সাথে দুই স্পিনিং অলরাউন্ডার নিয়ে আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ। সাথে খেলবেন আফিফ হোসেন।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, ইয়াসির আলি চৌধুরি, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নায়েব, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমেদজাই , ফজলহক ফারুকী।
প্রভাতনিউজ/এনজে





