অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি বালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনের এক ১৪ বছরের বালক ইসরাইলি সেনাদের গুলিতে মারাত্মকভাবে আহত হন। মোহাম্মদ শেহদা নামের ওই বালক যখন বেথলেহেম শহরের দক্ষিণে অবস্থিত আল-খাদের এলাকায় অবস্থান করছিলেন তখন তাকে গুলি করা হয়। পরে ওই আহত ফিলিস্তিনি বালক মারা যান।
ফিলিস্তিনের স্থানীয় মানবাধিকার কর্মীরা বলেন, ইসরাইলি সেনাদের গুলিতে মারাত্মকভাবে আহত হওয়ার পর ওই ফিলিস্তিনি বালককে গ্রেফতার করা হয়। এ ফিলিস্তিনি বালকের চিকিৎসার জন্য কোনো চিকিৎসককে কাছে আসতে দেয়নি ইসরাইলি সেনারা। কোনো চিকিৎসা না হওয়ার কারণেই ওই ফিলিস্তিনি বালকের মৃত্যু হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী ওই ফিলিস্তিনি বালকের মৃত্যু নিয়ে কোনো মন্তব্য করেনি। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি।
প্রভাতনিউজ/এনজে





