কারস্টেনের অধীনে দক্ষিণ আফ্রিকায় অনুশীলন করবেন মুমিনুলরা

আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে টাইগাররা খেলবে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ। বাংলাদেশের টেস্ট দল দক্ষিণ আফ্রিকার সাবেক গ্রেট গ্যারি কারস্টেনের অধীনে ক্যাম্পে অংশ নেবে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস ব্যাপারটি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন।

করোনা বাস্তবতায় এবার ওয়ানডে ও টেস্ট ক্রিকেটাররা একসঙ্গে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন একসঙ্গে। ১২ মার্চ তামিম ইকবালের নেতৃত্বে ওয়ানডে দল জোহানেসবার্গ ও প্রিটোরিয়ার মাঝামাঝি জায়গার একটি হোটেলে উঠবে। ১৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবই হবে এই দুটি শহরে। এদিকে দক্ষিণ আফ্রিকা পৌঁছেই টেস্ট দল চলে যাবে কেপটাউন। সেখানে গ্যারি কারস্টেনের ক্রিকেট একাডেমিতে মুমিনুলরা অনুশীলনে ঘাম ঝরাবেন বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান জালাল ইউনুস।

আগামী ৩১ মার্চ দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলবে বাংলাদেশ। ১২ মার্চ দক্ষিণ আফ্রিকা পৌঁছে মুমিনুলরা দুই সপ্তাহের জন্য অনুশীলন শিবির করবেনকারস্টেনের অধীনে।

এনজে