অর্থ বিভাগের সিনিয়র সচিব হলেন ফাতিমা ইয়াসমিন

ঢাকা, ১৬ জুন, ২০২২ (প্রভাত নিউজ) : পদোন্নতি পেয়ে অর্থ বিভাগের সিনিয়র সচিব হলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন।
ফাতিমা ইয়াসমিন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছেন। আগামী ১১ জুলাই তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় পদোন্নতি ও পদায়ন সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
অপর এক প্রজ্ঞাপনে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) শরিফা খানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব করা হয়েছে।