অভিনেতার আদনান ফারুক হিল্লোলের সঙ্গে ২০১৩ সালের ১ মার্চ ঘর বেঁধেছিলেন অভিনেত্রী ও উপস্থাপিকা নওশীন নাহরীন। এই হিসাবে সংসারজীবনের নয় বছর চলছে তাদের। এই দম্পতি বর্তমানে যুক্তরাষ্ট্রপ্রবাসী। নতুন খবর, ঘরে আসছে তাদের প্রথম সন্তান। আগামী মাসেই এই সুখবর দিতে পারেন তারা।
এ উপলক্ষে (২৫ জুন) আয়োজন করা হয় নওশীনের বেবি শাওয়ার। যেখানে অংশ নেন রিচি সোলায়মান, কাজী মারুফ, মোনালিসা, তমালিকা কর্মকার, কল্যাণ কোরাইয়া ও রোমানাসহ বেশ কয়েক জন বাংলাদেশি তারকা।
এ অভিনেত্রী বলেন, ‘সবাই দোয়া করবেন আমাদের সন্তান যেন সুস্থভাবে পৃথিবীতে আসে।’
বেবি শাওয়ার অনুষ্ঠানের কিছু ছবি মোনালিসা তার ফেসবুকে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আদনান ফারুক হিল্লোল ও নওশীন নাহরীন মৌয়ের বেবি শাওয়ার। ছোট্ট শিশুর সঙ্গে প্রতিটি মুহূর্ত আনন্দময় হোক।’
নওশীন নাহরীন বর্তমানে যুক্তরাষ্ট্রে একটি মেডিকেল সেন্টারে চাকরিরত। আর হিল্লোল বর্তমানে ইউটিউব ও ফেসবুকে ফুড ভ্লগিং করেন।





