সেবাস্তোপলের ক্রিমিয়ান বন্দরে রবিবার (৩১ জুলাই) রাশিয়ান নৌবহরে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছে। রাশিয়ান দখলকৃত শহরের মেয়র মিখাইল রাজভোজায়েভ এই তথ্য জানান।
টেলিগ্রাম পোস্টে তিনি বলেন, রবিবার সকালে রাশিয়ান নৌবহরের দিবস যখন পালন হচ্ছিলো তখন ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা ড্রোন হামলা চালায়। এই হামলায় পাঁচজন আহত হয়, যাদের মধ্যে সেনাবাহিনীর কর্মচারীরাও আছেন।
মেয়র আরও জানান, হামলার পর পর নিরাপত্তাজনিত কারণে সকল উৎসব বন্ধ করে দেওয়া হয়। বাসিন্দাদের যথাসম্ভব নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।
সেন্ট পিটার্সবার্গে একটি নৌ কুচকাওয়াজসহ রাশিয়ায় বিশাল নৌ দিবস উদযাপন হওয়ার কথা ছিল। সেখানে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু হামলার পর তা বাতিল করা হয়।
তবে এই হামলা আদৌ ইউক্রেন চালিয়েছে কিনা তা দেশটির পক্ষ থেকে এখন পর্যন্ত জানা যায় নি।





