বাবরকে দুর্বল করার চেষ্টা চলছে : মিসবাহ

পাকিস্তান ক্রিকেট দলের তিন ফরম্যাটেই অধিনায়ক বাবর আজম। তবে বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার বাবরের  বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ হচ্ছে বলে মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। তাঁর দাবি, কোনো একটি পক্ষ বাবরের অবস্থান নড়বড়ে করতে অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

লাহোরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিসবাহ বলেন, ‘আমার রক্তে ক্রিকেট। আমি সবসময় ম্যাচ দেখি এবং এটা নিয়ে পড়িও। আমি যা দেখছি, দলে বাবর আজমের অবস্থান দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। দেখুন তাকে কী ধরনের প্রশ্নের মুখে ফেলা হচ্ছে। এসব দেখলেই বোঝা যায় অধিনায়ক হিসেবে তাকে দুর্বল করার চেষ্টা চলছে।’

বাবরকে এভাবে চাপে ফেললে পাকিস্তানের ক্রিকেটেরই ক্ষতি হবে বলে মনে করেন মিসবাহ, ‘আমার ভয় হয়, এটার খুব খারাপ একটা প্রভাব পড়বে ড্রেসিংরুমে। যদি আপনি কাউকে এভাবে চাপে রাখেন, দলেরই ক্ষতি হবে এবং পাকিস্তান ক্রিকেটের জন্য এটা ভালো কিছু নয়।