মেয়ের জন্মদিনে আবেগে ভাসলেন পরীমণি

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি মেয়ের জন্মদিনে আবেগঘন মুহূর্ত শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। কাজের ব্যস্ততার মাঝেও তিনি সন্তানদের সঙ্গে সময় কাটান এবং ছেলে পূণ্য ও দত্তক নেওয়া কন্যা প্রিয়মকে ঘিরেই এখন তার সংসার।

বর্তমানে দুই সন্তানকে একাই সামলাচ্ছেন এই নায়িকা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় পরীমণি প্রায়ই সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করেন।

এবার কন্যা প্রিয়মের জন্মদিনে একগুচ্ছ ছবি পোস্ট করে আবেগঘন ক্যাপশন দিয়েছেন তিনি। সেখানে পরীমণি লেখেন, আমার মা। আমার ছোট্ট রঙিন প্রজাপতি। আমার বাচ্চা, আম্মু তোমাকে অনেক ভালোবাসি। হ্যাপি বার্থডে আমার পুতুল।

শেয়ার করা ছবিতে দেখা যায়, নীল ও সাদা বেলুনে সাজানো জন্মদিনের ব্যাকড্রপের সামনে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন পরীমণি। সামনে থিম কেকসহ সাজানো টেবিল পুরো আয়োজনকে আরও রঙিন করে তুলেছে।

ছবিগুলো প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা প্রিয়মকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন এবং পরীমণির মাতৃত্ব ও ভালোবাসার প্রশংসা করছেন।