কর আদায়ে হয়রানি কমাতে ‘ডিজিটাল কর ব্যবস্থা’ প্রয়োজন বলে মনে করছেন দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) গবেষকরা।
আজ শনিবার (১৩ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে আইসিএবি’র অডোটেরিয়ামে প্রস্তাবিত জাতীয় বাজেট ২০২৬২৭ এর উপর ‘চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের ভাবনা শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা।
এসময় আইসিএবি’র সভাপতি এন কে এ মবিন বলেন, ‘রাজস্ব আহরণের লক্ষ্য মাত্রা পূরণে সমন্বিত প্রয়াস ও নজরদারি প্রয়োজন।’
এছাড়া মৌলিক ব্যবসায়িক পরিষেবার জন্য বিআইএন বাধ্যতামূলক করা এবং কাস্টমস আইনে রপ্তানিমুখী বাণিজ্যিক কার্যকলাপকে সহজতর করার বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
একই সঙ্গে অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্য অর্জনে সমন্বিত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন প্রয়োজন বলে মনে করছে আইসিএবি।





