ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বাড়ছে

গাইবান্ধায় গত ৪ দিন থেকে বাড়ছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, গেল ১২ ঘন্টার ব্যবধানে ব্রহ্মপুত্র নদের পানি ২২ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ১৪৩ সেন্টিমিটার ও ঘাঘট নদীর পানি ১৩ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ২১০ সেন্টিমিটার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে।

অব্যাহত পানি বৃদ্ধির ফলে নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন। জেলার ব্রহ্মপুত্র তিস্তা ও করতোয়া নদীর প্রায় ২০ পয়েন্টে শুরু হয়েছে এ ভাঙ্গন।

ভাঙ্গনে প্রতিদিন ভিটামাটি হারাচ্ছেন নদীপাড়ের মানুষ।