রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের প্রতিপক্ষ কে?

চলমান বিশ্বকাপের গ্রুপ পর্বের বাধা পেরিয়ে শেষ বত্রিশের (রাউন্ড অব ৩২) লাইনআপ চূড়ান্ত হয়েছে। যেখানে ফুটবলবিশ্বের অন্যতম পরাশক্তি ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে এশিয়ার অন্যতম সেরা দল জাপান।

আগামী সোমবার (২৯ জুন) যুক্তরাষ্ট্রের হিউস্টনে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে এই দুই দল। বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি শুরু হবে।

টুর্নামেন্টের সূচি ও সমীকরণ অনুযায়ী, ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে পা রেখেছে সেলেসাওরা। নিয়ম অনুযায়ী, শেষ বত্রিশে তাদের লড়তে হতো ‘এফ’ গ্রুপের রানার-আপ দলের বিরুদ্ধে।

অন্য দিকে, ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে নকআউট পর্ব নিশ্চিত করেছে জাপান। এই ড্রয়ের ফলে গ্রুপ রানার-আপ হিসেবে টেবিল চূড়ান্ত করায় শেষ বত্রিশে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে গেছে ব্লু সামুরাইরা।

গ্রুপ পর্বে ব্রাজিল ছিল দুর্দান্ত ও অপ্রতিরোধ্য। কোনো ম্যাচ না হেরে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটের টিকিট কাটে লাতিন আমেরিকার এই ফুটবল পরাশক্তি। লড়াকু জাপানও গ্রুপ পর্বে খুব একটা পিছিয়ে ছিল না। মাত্র একটি ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে রানার-আপ হিসেবে তারা জায়গা করে নেয় শেষ বত্রিশে।

ব্রাজিলের ছন্দময় আক্রমণ বনাম জাপানের সুশৃঙ্খল রক্ষণ ও কাউন্টার অ্যাটাকিং ফুটবল—সব মিলিয়ে হিউস্টনের মাঠে দুই দলের এই লড়াইটি বেশ জমজমাট ও হাইভোল্টেজ হবে বলেই প্রত্যাশা করছেন ফুটবলপ্রেমীরা।