‎টঙ্গীতে আগুনে পুড়লো ৯টি দোকান

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি মার্কেটে আগুন লেগে নয়টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায় নি।

শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে (১৭ অক্টোবর) ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের পাশে প্রেসক্লাব মার্কেটে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের আপদকালীন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। ‎ ‎প্রায় ঘন্টা ব্যাপি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণজানা যায় নি। ‎মার্কেটের অধিকাংশ দোকান টিনের তৈরী।আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।রাতে আগুন লাগার খবর পেয়ে দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম।