ঢামেকে এক অসুস্থ কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে খোরশেদ আলম (৩৭)নামে এক কারাবন্দি হাজতির মৃত্যু হয়েছে।

শনিবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী আমিনুলসহ কয়েক কারারক্ষী তাকে সকাল ৭টা ২৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি কি মামলায় বন্দি ছিলেন তাৎক্ষণিক জানা যায়নি।