‘জবান ডটকম’ এর সম্পাদক ও অনলাইন অ্যাক্টিভিস্ট রেজাউল করিম রনি বিটিভির নিয়োগ নিয়ে বলেছেন, এইসব দেখে আমার এখন একটাই প্রশ্ন মানুষ পাগল হলে কি জাশি-এনসিপি করে নাকি জাশি-এনসিপি করে পাগল হয়….?
মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ভেরিফায়েড আইডিতে একটি ছবি পোস্ট করে লেখেন, দেশ চালায় বিএনপি কিন্তু আমাকে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়ে বেড়ায় জাশি-এনসিপি। বিষয়টা খুব মজার, অবশ্যই ব্যাপক মজার। বিরাট সৌভাগ্য আমার। আমার চারকী নিয়ে আমার চেয়ে বেশি টেনশন তাদের। বাংলাদেশে আমার মতন সৌভাগ্যবান কয়জন আছে?
তিনি আরও লেখেন, ওরা যেমন সকাল বিকাল ফেবুতে সরকার গঠন করে ফেলে তেমনি আমাকেও জাগায়-বেজাগায় নিয়োগ দিয়ে বেড়ায়। এইসব দেখে আমার এখন একটাই প্রশ্ন মানুষ পাগল হলে কি জাশি-এনসিপি করে নাকি জাশি-এনসিপি করে পাগল হয়….?
রনি লেখেন, উত্তর আমি জানি না। দেখেন আপনারা যা ভালো মনে করেন- সেটাই উত্তর।
সম্প্রতি রেজাউল করিম রনির নামে একটি নেইমপ্লেটের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। কিছু ফেসবুক পোস্টে দাবি করা হয়, উক্ত নেইমপ্লেট বাংলাদেশ টেলিভিশনের একটি কক্ষের; যেখানে রেজাউল করিম রনি বসেন।
তবে রনি দ্যা ডিসেন্ট-এর কাছে দাবি করেছেন, ছবিটি তার অফিসের, এবং একই সাথে বলেছেন, বিটিভিতে তার কোনো অফিস নেই। তবে ছবিটি তার কোন অফিসে তোলা সেটা স্পষ্ট করে বলেননি তিনি।
যদিও দ্যা ডিসেন্ট নিশ্চিত হয় বলে জানায়, ভাইরাল হওয়া ছবিটি বিটিভি ভবনে তোলা এবং সেখানে রেজাউল করিম রনি বসেন।





