এবিজি ইউনিভার্সিটি কাপে আজ কে-কার মুখোমুখি

দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় গত ২৫ অক্টোবর শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬’। ফুটবল-ক্রিকেট দুই টুর্নামেন্টই একই সঙ্গে হচ্ছে।

আজ মঙ্গলবার বিকেল ৪টায় ক্রিকেট টুর্নামেন্টে গ্রুপ বি: ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মুখোমুখি হবে নর্থ সাউথ ইউনিভার্সিটির। রাত ৭টায় গ্রুপ এ: ব্র্যাক ইউনিভার্সিটি খেলবে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের বিপক্ষে।

ফুটবল টুর্নামেন্টে আজ বিকেল ৫টায় গ্রুপ এ: ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ বনাম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সন্ধ্যা সাড়ে ৬টায় গ্রুপ বি: ব্র্যাক ইউনিভার্সিটি বনাম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ। রাত ৮ টায় গ্রুপ এ: ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বনাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।