হৃদয়ের রেকর্ডময় ম্যাচে ড্র সিলেট টেস্ট, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

চলতি বছরের জুনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ চলাকালীন তিনি ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন। লর্ডসে অনুষ্ঠিত প্রথম টেস্টে প্রথম ইনিংসে শূন্য এবং দ্বিতীয় ইনিংসে আঠারো রান করেছিলেন।

ক্যারিয়ার শেষে তিনি দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ১৯,৩৪৬ রান নিয়ে নিজের যাত্রা শেষ করেন। অবসরের প্রায় পাঁচ মাসের মাথায় সাবেক কিউই অধিনায়ক নিজের সিদ্ধান্তের পেছনের কথা জানিয়েছেন। তিনি জানান, অবসরের সিদ্ধান্তের আগের দিন তিনি বিরাট কোহলির সঙ্গে টোলিফোনে কথা বলেছেন। যা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

‘বিটুইন টু বিয়ার্স’ পডকাস্টে কথা বলার সময় কেন উইলিয়ামসন জানান, অবসরের ঘোষণার ঠিক আগে কোহলির সঙ্গে তার দীর্ঘ আলোচনা হয়েছিল। সাবেক এই অধিনায়ক বলেন, ভিন্ন ভিন্ন দেশের প্রতিনিধিত্ব করলেও তাদের ক্যারিয়ারের পথ ছিল প্রায় একই রকম।

উইলিয়ামসন বলেন, আমি এমন কয়েকজনের সঙ্গে কথা বলেছি যাদের আমি বিশ্বাস করি এবং যারা আমার খুব ঘনিষ্ঠ। অবসরের ঘোষণার আগের দিন বিরাটের সঙ্গে আমার দারুণ একটি আলোচনা হয়। দীর্ঘ সময় ধরে খেলার মাঠে আমরা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি, তা একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়াটা ছিল চমৎকার। সে এখনও কিছুটা খেলছে, তবে সে নিজেও বড় কিছু সিদ্ধান্ত নিয়েছে। মূলত আমরা আমাদের অভিজ্ঞতাগুলোই শেয়ার করছিলাম।

ডান হাতি এই ব্যাটার বলেন, আমার মনে হয় না অন্য কারও সঙ্গে এমনটা সম্ভব। এমনকি নিজের দলের খেলোয়াড়দের মধ্যেও এমন কেউ নেই, যে ঠিক আমার মতোই একই অবস্থানে ছিল, একই সময় ধরে অধিনায়কত্ব করেছে বা একই সময়ে সন্তানলাভের মতো অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। আমাদের জীবন যেন সমান্তরালভাবে চলেছে। আমাদের সম্পর্কটা সত্যিই বিশেষ ছিল। যদিও আমরা ভিন্ন ভিন্ন জগতের মানুষ, তবে নিজেদের দুর্বলতা বা মনের গভীরের অনুভূতিগুলো একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়াটা ছিল দারুণ এক অভিজ্ঞতা। ফোন রাখার পরপরই আমার স্ত্রী হোটেল রুমে ঢুকলেন, আর আমি তাকে বললাম, এখন সময় হয়েছে (অবসর নেওয়ার)।

কেন উইলিয়ামসন সময়ের সঙ্গে সঙ্গে খেলার প্রতি তার অনুপ্রেরণা বা দৃষ্টিভঙ্গি কীভাবে পরিবর্তিত হয়েছে তা নিয়ে আলোচনা করেছেন। তিনি জানান, তাদের আলোচনার মূল বিষয় ছিল প্রতিনিয়ত উন্নতির আকাঙ্ক্ষা এবং আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ সময় কাটানোর পর একজন খেলোয়াড়ের অগ্রাধিকার কীভাবে বদলে যেতে পারে। তিনি বলেন, খেলাটির প্রতি আপনার দৃষ্টিভঙ্গি, আপনি এটিকে কীভাবে দেখেন বা কীভাবে এর মোকাবিলা করেন। এই বিষয়গুলো সময়ের সাথে বদলে যেতে পারে। আমাদের আলোচনার বড় অংশজুড়ে ছিল এই পরিবর্তনের বিষয়টি এবং সেই নিরন্তর উন্নতির আকাঙ্ক্ষা।

সাবেক এই কিউই অধিনায়ক বলেন, গত ১৬ বছর ধরে আমার প্রতিটি দিনের লক্ষ্য ছিল কীভাবে নিজেকে আরও ভালো করে তোলা যায়, কীভাবে দলটিকে প্রতিদিন আরও উন্নত করা যায়। আমরা এসব নিয়েই বিস্তারিত কথা বলেছি। দীর্ঘ সময় ধরে কোনো কিছু চালিয়ে গেলে জীবন বদলে যায়, আর তা ভালো কিছুর জন্যই ঘটে। একপর্যায়ে আপনাকে এটি ছেড়ে দিতেই হয়।

কেন উইলিয়ামসন স্বীকার করেছেন, খেলাটিকে তিনি এত দীর্ঘ সময় ভালোবেসে এসেছেন, তা থেকে সরে আসা মোটেও সহজ সিদ্ধান্ত ছিল না। তবে তার মতে, খেলোয়াড়দের এটি বুঝতে পারা জরুরি, খেলা চালিয়ে যাওয়ার কারণগুলো যখন আর তাদের ব্যক্তিগত অগ্রাধিকারের সাথে মেলে না, তখন সরে আসাই শ্রেয়।

উইলিয়ামসন আরও বলেন, বিষয়টি আসলে চমৎকার, তাই না? আপনি দীর্ঘ সময় ধরে কোনো কিছু করেন এবং ভালোবাসেন, নিজের সবটুকু উজাড় করে দেন। একপর্যায়ে আপনাকে সেটি ছেড়ে দিতেই হয়। জীবন বদলে যায়, আর এমন পরিস্থিতিতে পড়তে পারেন যেখানে আপনি হয়তো এমন সব কারণে কাজ করছেন যা আসলে আপনার নিজের নয়। আমার মনে হয় না এভাবে দীর্ঘ সময় চালিয়ে যাওয়া সম্ভব। তাই নিজের অবস্থানটি কিছুটা হলেও বুঝে নেওয়াটা খুব জরুরি। তবে সবসময় ভালো দিন যায় তা নয়; আমার মনে হয়, নামের পাশে থাকা স্কোর, জয়-পরাজয় এসবের বিচারে ভালো দিনের চেয়ে খারাপ দিনই হয়তো বেশি আসে। তো, বিষয়টি অনেকটা এমনই ছিল।