গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে এ বৈঠক শুরু হয়। শেষ হয় দুপুর সোয়া ১ টায়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ কথা জানান।

জানা গেছে, সভায় নতুন ও সংশোধিত ২১টি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এটি ২০২৬-২৭ অর্থবছরের একনেকের সপ্তম সভা।