উত্তরাঞ্চলের পঞ্চগড়, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন এলাকায় পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। মাত্র দুই মিনিটের ব্যবধানে এ দুটি কম্পন অনুভূত হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ২ মিনিটে প্রথম এবং ৭টা ৪ মিনিটে দ্বিতীয় দফায় ভূমিকম্প অনুভূত হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছাকাছি।
বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
এখন পর্যন্ত ভূমিকম্পের কারণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।





