বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বেক্সিমকো ঢাকা ও ফরচুন বরিশাল। আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে তামিমের বরিশালকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম।
চার জয়ে আট পয়েন্ট নিয়ে আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছে ঢাকা। তাই এই ম্যাচটি পয়েন্ট টেবিলের দুইয়ে যাওয়ার মিশন মুশফিকুর রহিমদের। অন্যদিকে এই ম্যাচটি বরিশালের জন্য অনেক গুরুত্বপূর্ণ। মাত্র চার পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে আছে তাঁরা। সমান পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রাজশাহী। তাই আজ ঢাকাকে হারাতে পারলে সরাসরি দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে তামিমদের। কিন্তু হারলে মেলাতে হবে সমীকরণ। সব সমীকরণ পেছনে ফেলে জয় তুলে নেওয়াই তামিমদের লক্ষ্য। মূলত এই ম্যাচের মাধ্যমে নিশ্চিত হবে রাজশাহী ও বরিশালের ভাগ্য।
ফরচুন বরিশাল : তামিম ইকবাল, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম ও সোহরাওয়ার্দি শুভ।
বেক্সিমকো ঢাকা : মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম শেখ, নাঈম হাসান, আকবর আলী, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ ও রবিউল ইসলাম রবি।





