ইউটিউব চ্যানেল মুক্ত এন্টারটেইনম্যান্টে রিলিজ হলো কামরুজ্জামান রাব্বির নতুন গান “আমি তো মানুষ ভালো”

কন্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বির জনপ্রিয় গান ‘আমি তো ভালো না ভালো লইয়া থাইকো’ সুপার হিট হবার পর এবার রাব্বির নতুন গান ‘আমি তো মানুষ ভালো’ ইউটিউবে নিয়ে এলো মুক্ত এন্টারটেইনমেন্ট চ্যানেল। গানটি ৩০ ডিসেম্বর রাত ৮.৩০ মিনিটে মুক্ত এন্টারটেইনম্যান্ট ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে।

গানটির কথা লিখেছেন শিমুল সরকার। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন এ এইচ তুর্য।

গান সম্পর্কে শিল্পী কামরুজ্জামান রাব্বি বলেছেন আমার আগের গানটি ছিলো আমি তো ভালো না আর এই গানটিতে বলছি আমি তো মানুষ ভালো। গানটি শুনে দর্শক শ্রোতারা সত্যিই মুগ্ধ হবে। সবাইকে গানটি শোনার অনুরোধ করেছেন।

এ এইচ তুর্য বলেন সবার ভালো লাগার মতো একটি গান। সত্যিই গানটি ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা পাবে বলে ধারনা করছি।

মুক্ত এন্টারটেইনম্যান্ট এর প্রযোজনায় আপনার নিত্য নতুন গান শুনতে পাবেন অফিসিয়াল ইউটিউব চ্যানেল-মুক্ত এন্টারটেইনম্যান্ট- এ।https://www.youtube.com/watch?v=cILcKAogJDA