করোনায় সারাদেশে একদিনে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ৯৯০ জন।
শুক্রবার বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
গত এক দিনে মারা যাওয়া ১৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৭ হাজার ৫৭৬ জনের মৃত্যু হল। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৪ হাজার ৫০০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ১৯৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৫৮ হাজার ৬৫৬ জন হয়েছে। ১৮০টি ল্যাবরেটরিতে ১২ হাজার ১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ৩২ লাখ ৩৯ হাজার ৭০১টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ৮ দশমিক শূন্য ১৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৮৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ১৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৭ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব চারজন এবং ষাটোর্ধ্ব ১২ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে দুজন, খুলনা দুজন এবং রংপুর বিভাগের একজন রয়েছেন।





