ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গাছতলা বাজারে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হয়েছে।

আজ রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জন নারী-পুরুষ ও এক শিশু নিহত হয়। তাৎক্ষণিক হতাহতের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় কয়েকজন আহতও হয়েছে।

জানা গেছে, আজ সকালে ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ও নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহণের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় সাতজন ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের উদ্ধার করে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।