কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার বিজিবি ক্যাম্পের পশ্চিম পার্শ্বের স্থায়ী বাসিন্দার ১১ বছর বয়সী কিশোর মোঃ হাবিব তার পরিবারের সাথে ঢাকার উত্তরার বেগম কাওলা ব্যাংক কলনীতে বসবাস করত। সে পার্শ্ববর্তী রিয়াজুল কোরআন মডেল মাদ্রাসা হেফজ বিভাগের একজন ছাত্র ছিল । গত শনিবার (৯ জানুয়ারি) মাদ্রাসার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছে কিন্তু পরবর্তীতে আর বাসায় ফিরে আসেনি। তার বাবা মোঃ খোকন মিয়া, তিনি একজন বাক-প্রতিবন্ধী। মা মোছাঃ হালিমা একজন গার্মেন্টস কর্মী।
হারিয়ে যাওয়ার সময় হাবিব মাথায় সাদা টুপি, নীল রঙ্গের পাঞ্জাবী, লাল জ্যাকেট ও সাদা পায়জামা পরিহিত ছিল। তার মুখমণ্ডল লম্বাটে, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, উচ্চতা আনুমানিক চার ফিট।
ব্যাপারে গত রবিবার (১০ জানুয়ারী) দক্ষিণ খান থানায় একটি জিডি করা হয়েছে, যার জিডি নং-৫২৩। এ বিষয়ে দক্ষিণ খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিখোঁজ কিশোর হাবিবকে সন্ধান করার চেষ্টা চলছে।
নিখোঁজ কিশোর হাবিবের সন্ধান চান তার মা বাবা ও স্বজনরা। তাকে পাওয়া গেলে নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ করেছেন তারা।
মোবাইলঃ 01676008305 (বশির), 01786807667 (আশাদুল), 01731892470 (বাবলু)





