বঙ্গোপসাগরের সেন্টমার্টিনে মাছ ধরার ট্রলার ডুবে চার জনের মৃত্যু হয়েছে। এসময় ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কোস্টগার্ডের শ্যামল বাংলা জাহাজও উদ্ধার কাজ চালাচ্ছে।
আজ শনিবার (২৩ জানুয়ারি) ভোরে সেন্টমার্টিনের লাইট হাউস থেকে ২৯২ বিয়ারিং আর ৩৪.৫ মাইল দূরত্বে ট্রলারটি ডুবে যায় বলে জানিয়েছে সেন্টমার্টিন কোস্টগার্ড।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, সেন্টমার্টিন থেকে ৩৪.৫ মাইল দূরত্বে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। ঘটনার পর নৌ বাহিনী সমুদ্র অভিযান জাহাজ উদ্ধার কাজ পরিচালনা করছে।





