গাজীপুরের টঙ্গীতে বেক্সিমকো ফার্মায় করোনা ভ্যাকসিনের ৫০ লাখ টিকা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরের টঙ্গীতে বেক্সিমকো ফার্মার ওয়ারহাউজে করোনা ভ্যাকসিনের ৫০ লাখ টিকার প্রথম চালান এসে পৌঁছেছে।

পুলিশ প্রহরায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার (২৫ জানুয়ারি) দুপুর একটার দিকে অক্সফোর্ডের ৫০ লাখ টিকার প্রথম চালান বেক্সিমকো ফার্মার নিজস্ব ওয়ারহাউজে  এসে পৌঁছায়।

টিকার এ চালান বেক্সিমকোর বিশেষায়িত ভ্যানে করে টঙ্গী চেরাগ আলী এলাকায় ওয়ারহাউজে নিয়ে আসা হয়।

বেক্সিমকো কর্তৃপক্ষ জানায়, সকাল ১১ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক  বিমানবন্দরে ভারত থেকে অক্সফোর্ডের টিকার প্রথম চালান এসে পৌঁছেছে।  সেখানকার সকল কার্যক্রম শেষে বিশেষায়িত ভ্যানে করে টিকা গুলো পুলিশ প্রহরায়  টঙ্গী চেরাগ আলী এলাকায় অবস্থিত বেক্সিমকো ফার্মার ওয়ারহাউজের উদ্দেশ্যে রওনা দেয়। পরে দুপুর একটার দিকে টিকা বহনকারী ৯টি বিশেষায়িত ভ্যান ওয়ারহাউজে  এসে পৌঁছে। পরে সেখান থেকে টিকাগুলো সংরক্ষণের জন্য বেক্সিমকো ফার্মার  ভেতরে নেওয়া হয়।