করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৪, শনাক্ত ৫১৫: স্বাস্থ্য অধিদপ্তর

করোনাভাইরাসে দেশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৫১৫ জন। এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৩২ হাজার ৯১৬ জন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে সুস্থ হয়েছেন ৪৪৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৪ লাখ ৭৭ হাজার ৪২৬ জন। 

এতে আরো জানানো হয়, ২০০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৯৬ টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৪০১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৫ লাখ ৮৪ হাজার ৭৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার  ৩ দশমিক ৫৮ শতাংশ।শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।