অলরাউন্ডার র‍্যাংকিংয়ে ধরাছোঁয়ার বাইরে সাকিব

দীর্ঘ ১০ মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরেই আইসিসি র‍্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষ পাঁচে ঢুকে পড়েছেন মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন সাকিব আল হাসান।

সাকিবের নিষেধাজ্ঞাকালে মোহাম্মদ নবীই ছিলেন র‍্যাংকিংয়ের শীর্ষ অলরাউন্ডার। সাকিব র‍্যাংকিংয়ে ফেরার পর পয়েন্টের ভিত্তিতে ছেড়ে দিতে হয় তার শীর্ষস্থান। হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে সাকিবের রেটিং পয়েন্ট ৩৭৩ থেকে বেড়ে হয়েছে ৪২০। অন্যদিকে ৩০১ থেকে ২৯৪ এ নেমে গেছে নবীর পয়েন্ট।

Men’s ODI Bowling Rankings

Last Updated – 26. January 2021

POSPLAYERTEAMRATINGCAREER BEST RATING
1Trent Boult NZ722770 v West Indies, 22/06/2019
2 Mujeeb Ur Rahman AFG708712 v Ireland, 24/01/2021
3 Jasprit Bumrah IND700841 v West Indies, 01/11/2018
4 Mehedi Hasan BAN694694 v West Indies, 25/01/2021
5 Chris Woakes ENG675676 v New Zealand, 14/07/2019
6 Kagiso Rabada SA665724 v England, 29/05/2017
7 Josh Hazlewood AUS660733 v England, 26/01/2018
8 Mustafizur Rahman BAN658695 v West Indies, 14/12/2018
9 Mohammad Amir PAK647663 v Sri Lanka, 02/10/2019
10 Pat Cummins AUS646729 v Pakistan, 12/06/2019

এদিকে, বোলারদের র‍্যাংকিংয়ে মেহেদী হাসান মিরাজ শীর্ষ পাঁচে ও মুস্তাফিজুর রহমান শীর্ষ দশে ঢুকে পড়েছেন। মিরাজ আছেন চতুর্থ স্থানে, মুস্তাফিজ অষ্টম স্থানে। শীর্ষ ১৫ জন বোলারের তালিকায় আছেন আরেক বাংলাদেশি। সাকিব আল হাসান ১৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৩তম স্থানে। এক ম্যাচ খেলেই মোহাম্মদ সাইফউদ্দিন তিন ধাপ এগিয়ে বোলারদের মধ্যে আছে ৪৩তম স্থানে।

আর ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ ১৫-তে ঢুকেছেন মুশফিকুর রহিম, আগের থেকে এক ধাপ উন্নতি হয়েছে তার। তামিম ইকবালও এক ধাপ এগিয়ে এখন ২২তম। মাহমুদউল্লাহ রিয়াদ ৫ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে অবস্থান করছেন ৪৯তম স্থানে।

তবে শীর্ষ দশে কোনও পরিবর্তন হয়নি ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে। বোলারদের মধ্যে রাজসিক উত্থানে শীর্ষ দশে প্রবেশ করেছেন দুই টাইগার মিরাজ ও মুস্তাফিজ।

Men’s ODI All-Rounder Rankings

Last Updated – 26. January 2021

POSPLAYERTEAMRATINGCAREER BEST RATING
1Shakib Al Hasan BAN420453 v Zimbabwe, 05/11/2009
2 Mohammad Nabi AFG294349 v Zimbabwe, 26/02/2017
3 Chris Woakes ENG281312 v New Zealand, 10/03/2018
4 Ben Stokes ENG276319 v New Zealand, 14/07/2019
5 Imad Wasim PAK271299 v Bangladesh, 05/07/2019
6 Rashid Khan AFG270359 v Pakistan, 21/09/2018
7 Colin de Grandhomme NZ265266 v India, 11/02/2020
8 Ravindra Jadeja IND253377 v England, 23/06/2013
9 Mitchell Santner NZ251317 v England, 10/03/2018
10 Sean Williams ZIM238241 v Sri Lanka, 30/06/2017
11 Sikandar Raza ZIM237275 v Ireland, 16/03/2018
12 Hardik Pandya IND236262 v South Africa, 16/02/2018
13 Andile Phehlukwayo SA221261 v Afghanistan, 15/06/2019
14 Mehedi Hasan BAN216222 v Sri Lanka, 28/07/2019
15 Adil Rashid ENG212258 v Sri Lanka, 20/10/2018
16 Jason Holder206
17 Marcus Stoinis AUS201243 v India, 08/03/2019
18 Glenn Maxwell AUS200350 v England, 11/09/2015
19 Kagiso Rabada SA199224 v India, 05/06/2019
20 Trent Boult NZ198213 v India, 09/07/2019