ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু নতুন ‘রোমান্টিক সম্পর্কে’ জড়িয়ে পড়েছেন। সম্প্রতি অভিনেত্রী নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি দিয়েছেন। নতুন ‘রোমান্টিক সঙ্গী’র সঙ্গে ছবিও শেয়ার করেছেন তিনি। ছবিতে ক্রিকেট ব্যাট হাতে দেখা যাচ্ছে তাপসীকে। ক্রিকেট খেলা শিখছেন তা স্পষ্ট।
তা হলে রোমান্স কোথায়?
তাপসী লিখেছেন, ‘ব্যাট-বলের সঙ্গে রোমান্স শুরু হলো।’
জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালী রাজের বায়োপিকে অভিনয় করছেন তাপসী। সিনেমার নাম ‘সাবাস মিথু’। এতে মিতালীর চরিত্রে দেখা যাবে তাপসীকে। বুধবার থেকে শুরু হয়েছে তার মিতালী হয়ে ওঠার প্রশিক্ষণ। চলছে ব্যাটে-বলে জোর প্র্যাকটিস।
প্রথম পরিচয়েই ক্রিকেট ব্যাটের সঙ্গে যে বেশ ভাব জমিয়ে ফেলেছেন, তা জানিয়েছেন তাপসীই।
টুইটারে লিখেছেন, ‘একসঙ্গে এখনো অনেক দূর যাওয়া বাকি। তবে শুরুটা যদি ভাল হয়, তা হলেই অর্ধেক কাজ হয়ে যায়।’
তাপসী ২০১৯ সালে মিতালীর বায়োপিক ‘সাবাস মিথু’-র ঘোষণা দিয়েছিলেন। ক্যাপশনে তাপসী লিখেন, ‘আমার অভিনয় জীবনের মাইলফলক হয়ে থাকবে এই ছবি’। গত বছর ২৯ জানুয়ারি ‘সাবাস মিথু’-র পোস্টার প্রকাশ করেছিলেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন শাহরুখ খানের ‘রইস’ খ্যাত পরিচালক রাহুল ঢোলাকিয়া।





