ভ্যাকসিন কার্যক্রম সারা বছর চলবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশজুড়ে টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ রোববার সকাল ১০টার দিকে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে মন্ত্রী এই টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সারা বছর ভ্যাকসিন কার্যক্রম চলবে। এই ভ্যাকসিন সবচেয়ে নিরাপদ।

তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে কোনও সমালোচনা নয়, প্রথমে মন্ত্রী ও ভিআইপিদের নেওয়ার মাধ্যমে আস্থা বাড়বে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে প্রধান বিচারপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও মন্ত্রিপরিষদ সচিব টিকা নেবেন।

তিনি আরও বলেন, দেশের সকল জেলার সঙ্গে আমরা যুক্ত হয়েছি। সেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন। তাদের সঙ্গে আমরা ভ্যাকসিন নিব। এটা নিয়ে যেন কোন রকমের রিউমার না হয়। এই ভ্যাকসিন খুবই নিরাপদ, যতগুলা ভ্যাকসিন আছে তাদের ভেতর এটা সবচেয়ে নিরাপদ। এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে। আমরা হাজার হাজার মানুষকে ভ্যাকসিন দেব, লাখও ছাড়িয়ে যেতে পারে।

ইতোমধ্যে টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন ৩ লাখ ২৮ হাজার জন। যারা টিকার জন্য নিবন্ধন করেছেন, তাদের নাম দেশের সব টিকাকেন্দ্রে পৌঁছে গেছে। কেন্দ্র থেকে কোন দিন কারা টিকা নেবেন, সেটা নির্ধারণ করা হবে। এ পর্যন্ত তিন লাখের বেশি মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জানা যায়, প্রথম দফায় ৩৫ লাখ মানুষকে টিকা দেওয়া হবে। সরকারের হাতে এখনও ৭০ লাখ টিকা আছে।