কোনারাড়ীতে মানবতার সেবার লক্ষে শুভ উদ্বোধন করা হয়েছে হযরত শাহ্জালাল(রঃ) হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার

মানিক খান, গাজীপুর প্রতিনিধি:

আজ সন্ধ্যায় গাজীপুর কোনাবাড়ী আমবাগ রোডে শুভ উদ্বোধন করা হয়েছে হযরত শাহ্জালাল(রঃ) হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ। প্রধান অথিতী হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নাদের আলী।

আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আক্কাছ আলী এবং ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃদেলোয়ার হোসেন দুলাল।

হযরত শাহ্জালাল(রঃ) হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ লোকমান হোসেন বলেন, মানব সেবায় হল আমাদের মূল লক্ষ। অর্থের অভাবে যারা চিকিৎসা করতে পারেনা তাদের বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং মানব সেবায় যারা প্রতিনিয়ত নিয়োজিত থাকেন তাদের জন্য বিশেষ ছাড়ের মাধ্যমে সুচিকিৎসা দেয়ার লক্ষ্যেই আমাদের হাসপাতালের মূল লক্ষ্য।

তিনি আরো বলেন মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক গণমাধ্যম কর্মী, পুলিশ ও সরকারী দপ্তরে নিয়োজিত মানব সেবায় নিয়োজিত পেশাজীবিদের সেবা ৩০% ছাড়ে করা হবে।

হযরত শাহ্জালাল(রঃ) হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এর এ উদ্দ্যোগকে সমর্থন জানিয়েছেন স্থানীয় সর্বস্তরের মানুষ।