কুড়িগ্রামে যুবকের লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ধরলা ব্রীজের নিচ থেকে অচেনা এক যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ধরলা ব্রীজের নিচ থেকে এ মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে মরদেহটির নাম পরিচয় জানা যায় নি।

স্থানীয়রা জানান, সকালে ব্রীজের নিচে মরদেহটি দেখতে পেলে পুলিশকে খবর দেয়া হয়। আমরা মরদেহটি এখনো চিনতে পারছি না।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোঃ শাহরিয়ার জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি । লাশটি নদী থেকে তোলা হয়েছে ময়নাতদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন করা হবে। আপাতত লাশ কোনদিক থেকে এসেছে বা কোন এলাকা থেকে এসেছে তা এখনো জানা যায় নি।”