রাজধানী মানিকনগরের কুমিল্লা পট্টিতে আগুন

রাজধানীর মানিকনগরের কুমিল্লা পট্টিতে আগুন লেগেছে। রবিবার বেলা তিনটা ২০ মিনিটে এই আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, বেলা তিনটা ২০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে আমাদের আটটি ইউনিট ঘটনাস্থলে গেছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।