গত কয়েক মাস ধরে গুঞ্জন উড়ছে, সংসার ভাঙছে তৃণমূল সাংসদ ও টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের। এবার জানা গেল, বিবাহবিচ্ছেদের জন্য নুসরাতকে আইনি নোটিশ পাঠিয়েছেন তার স্বামী নিখিল জৈন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
এ বিষয়ে নিখিল জৈন সংবাদমাধ্যমটিকে বলেন—এ বিষয়ে এখনই কিছু বলতে চাই না। যা বলার পরে বলব।
একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—নিখিলের ক্রেডিট কার্ড এখনো ব্যবহার করেন নুসরাত জাহান। নিখিল তাতে কোনোদিন বাধা দেননি। যশের (যশ দাশগুপ্ত) সঙ্গে সম্পর্কে জড়ানো, একসঙ্গে রাজস্থানে ছুটি কাটাতে যাওয়া, কোনো কিছু নিয়েই মুখ খোলেননি নিখিল। গত ভালোবাসা দিবসে আকারে ইঙ্গিতে নিখিল জানিয়েছিলেন, নুসরাত অনেক বদলে গেলেও তিনি একইরকম আছেন। কিন্তু অবশেষে বাধ্য হয়ে এই পদক্ষেপ নিলেন নিখিল।
খোরপোষের বিষয়টি উল্লেখ করে সূত্রটি বলেন—ধারণা করা হচ্ছে, বিচ্ছেদের পর নুসরাত জাহান মোটা অঙ্কের খোরপোষ দাবি করবেন। কারণ তার অতীতের সম্পর্কেও একইরকম ইতিহাস জানা যায়। বিয়ে না করলেও, বিচ্ছেদের সময় প্রেমিকদের সঙ্গে অনেক অর্থের আদানপ্রদান হয়েছিল তার।





