গাজীপুরে আগুনে পুড়ল ৬ দোকান

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে সংঘটিত অগ্নিকাণ্ডে বাজারের ৬টি দোকান ও দোকানে থাকা মালামাল পুড়ে গেছে।

স্থানীয়দের সঙ্গে শ্রীপুর ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভান। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ মিয়া রাজ উদ্দিন বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে কাওরাইদ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণহীন হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকাবাসী স্থানীয় ফায়ার স্টেশনে খবর দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে শ্রীপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাত পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও বলেন, আগুনে একটি স’মিল, একটি ফার্নিচার ও ভাঙ্গারীসহ ৬টি দোকান ও মালামাল পুড়ে গেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।