করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ৭, শনাক্ত ১০১৮: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে করোনাভাইরাসে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৪৯৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৮ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হলেন ৫ লাখ ৫৩ হাজার ১০৫ জন।

বুধবার (১০ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬ হাজার ৬১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ২৬৪ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৬ হাজার ৬১৩ জন।