আফগান ইতিহাসের রচয়িতা আসগর-হাশমত

বাংলাদেশকে বাংলাদেশের মাটিতে হারিয়ে চমক দেখানো আফগানরা তখন মাত্র ৩ টেস্টের অভিজ্ঞতা নিয়ে মাঠে নেমেছিল। সময় যত গড়িয়েছে দলটা ততোই উন্নতি করছে। মুদ্রার এপিঠ-ওপিঠও দেখছে। এইতো জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের প্রথম টেস্টে দুই দিনে হেরেছে দলটা।

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ঠিকই। এর আগে তিন বছরের টেস্ট যাত্রায় আফগানরা দেড়শ রানের উপরে জুটি দেখেনি। এবার শুধু শুধু নিজেরাই দেখেনি, দেখিয়েছে গোটা বিশ্বকে। টেস্টে নিজেদের ইতিহাসে সেরা জুটি গড়েছে হাশমতউল্লাহ ও আসগর আফগান।

চতুর্থ উইকেট জুটিতে ৫৫৩ বল মোকাবিলা করে আসগর-হাশমত জুটি তুলেছে ৩০৭ রান। যা চতুর্থ উইকেট জুটিতে সেরা। এতে বড় সংগ্রহ তুলেছে প্রথম ইনিংসেই। আসগর আফগান ২৫৭ বলে ১৬৪ রান করে বিদায় নিলেও হাশমত বরাবর ২০০ রান করেই ছেড়েছেন মাঠ। আফগানরা প্রথম ইনিংস ঘোষণা করেছে ৪ উইকেটে ৫৪৫ রান তুলে।