করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৬৬৮ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৮৬৮ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬৮ হাজার ৭০৬ জনে।
আজ বিকালে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, দেশের সরকারি ও বেসরকারি ২১৯টি ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৮৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ৯ দশমিক চার শতাংশ। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ লাখ ৮৮ হাজার ১১ জনে।
একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৫৭৭ জন। এ নিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল পাঁচ লাখ ২৪ হাজার ৭১৮ জনে।





