জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান আর নেই।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
দীর্ঘ কর্মজীবনে সাংবাদিকতা, মুক্তিযুদ্ধ ও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মুহাম্মদ শফিকুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে দৈনিক ইত্তেফাক-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে তাঁর সাংবাদিকতা জীবনের সূচনা হয়। পরে যুক্তরাজ্য ও জাপানে সাংবাদিকতার ওপর উচ্চতর শিক্ষা গ্রহণ করেন তিনি।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি হিসেবে পরপর দুই মেয়াদে দায়িত্ব পালন করেন শফিকুর রহমান। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি সংগঠনটির নেতৃত্বে ছিলেন।
সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতেও তিনি সক্রিয় ভূমিকা রাখেন। তিনি চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।





