চাঁদপুরে প্রায় ৩ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার রাতে চাঁদপুর বাবুরহাট মতলব সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-কক্সবাজার জেলার টেকনাফ থানার আমতলী গ্রামের বসবাসকারী সুফিয়ং (৫৩)ও তার স্ত্রী গান্ধী (৪৫)।
চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান চাঁদপুরে আনছিলেন তারা।





