রাজধানীর বনানীর কড়াইল বস্তি থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- মা হাসি বেগম (২৬) ও তার ছেলে নিরব হোসেন (৮)।
বনানী থানার উপ-পরিদর্শক আহসান হাবীব এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, কড়াইল বস্তির বউবাজার সংলগ্ন লেকপাড়ে হাসি ও তার ছেলে নীরবের মরদেহ দেখে স্থানীয়রা আমাদের জানায়। পরে ঘটনাস্থলে বনানী থানার একটি টিম গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।





