গোপালগঞ্জের মুকসুদপুরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে শফিকুল ইসলাম (৫৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
শনিবার সকালের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত পুলিশ সদস্য শফিকুল ইসলাম গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের গোপালপুর গ্রামের হায়দার আলী ছেলে।
ওসি আবু বকর মিয়া জানান, পুলিশ সদস্য শফিকুল ইসলাম নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে নিজ কর্মস্থল ঢাকা যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
তিনি আরো জানান, ঘাতক মাইক্রোবাস ও চালককে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।





